চট্টগ্রামের ফটিকছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে । শনিবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার আঁধারমানিক চা বাগান এলাকায় সনাতন সংগঠন বস্ত্র বিতরণের আয়োজন করে। শ্রমিক নেতা নিরঞ্জন নাথ মন্টুর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাতন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অশোক চক্রবর্তী। সুজন চক্রবর্তী ও প্রণজিৎ সেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কানন প্রতাপ দও ,রাজীব দাশ, শান্তা শর্মা, মনোজ পাল, পিন্টু সরকার। উপস্থিত ছিলেন সাজু চৌধুরী ,উওম ধর, […]