ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা। ভেঙে পড়েছে দুই শতাধিক বিদ্যুতের খুঁটি। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০টায় উপজেলার সরল ও কাথারিয়া ইউনিয়নে আতঙ্কে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সরল ইউনিয়নের উত্তর সরল এলাকার ১ নম্বর ওয়ার্ডের খলস্যাপাড়ার কবির আহমেদের স্ত্রী মমতাজ বেগম (৭০) ও কাঁথারিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফজর আহমদের ছেলে মমতাজ মিয়া (৫৫)। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী লিপটন ওম বলেন, সরল ইউনিয়নের বাসিন্দা মমতাজ বেগম রাতে ঘর থেকে বের হয়েছিলেন। পরে […]