অযথা শেকল টানায় কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে গেল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন। এতে এক ঘণ্টার বেশি সময় ধরে সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। জান আলীহাট রেলস্টেশনের মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, দুপুর পৌনে ১টায় কালুরঘাট সেতু পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেসের কোনো এক যাত্রী ভুল করে জরুরি চেইন টেনে ফেলেন। এতে ট্রেনটি পশ্চিম থেকে পূর্বপাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। এর ২০ মিনিট পর জরুরি […]