পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সাথে শান্তি প্রতিষ্ঠা কমিটির সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে মুনলাই পাড়া কমিউনিটি সেন্টারে এই বৈঠক শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। সমঝোতা তিনটি হল, আগামী ডিসেম্বর পর্যন্ত কেএনএফ ও নিরাপত্তা বাহিনী কোন পক্ষই সংঘাতে যাবে না। কেএনএফসহ বম সম্প্রদায়ের যারা উদ্বাস্তু রয়েছে তাদের পুনর্বাসনে সহায়তা ও বম সম্প্রদায়ের শিক্ষা চিকিৎসা উন্নয়নে সার্বিক সহযোগিতা করবে […]