কক্সবাজারের টেকনাফে দেশীয় একনলা বন্দুক এবং এক রাউন্ড কার্তুজসহ কামাল হোছন (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। সোমবার (১৩ নভেম্বর) ভোরে উপজেলার হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল হোছন ওই উপজেলার একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব মহেশখালীয়াপাড়ার আব্দুল হাকীমের ছেলে। বিষয়টি জানিয়ে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি দেশীয় একনলা বন্দুক এবং এক রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার […]