কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মো. রফিক (২৬) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। এ সময় একটি এলজি ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে জনৈক মো. কামাল বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. রফিক উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মো. রহিমের ছেলে। কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, […]