খাগড়াছড়ির ২৯৮ নম্বর আসনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। এ নিয়ে আসনটিতে মোট ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোওয়াজা, বিএনপি তৃণমূল থেকে উসেপ্রু মারমা, ন্যাশনাল পিপলস পার্টি থেকে মো. মোস্তফা, বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে হাবিবুর রহমান ও জাকের পার্টি থেকে মো. হোসেন। এর আগে বুধবার আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোয়নপত্র জমা […]