কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় উদ্ধার দুইজন মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা উভয়ে স্বামী-স্ত্রী। রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে তাদের উদ্ধার করে বিচকর্মী, লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজ পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ভোটার আইডির সূত্রে জানা গেছে- নিহত মো. আবুল কাশেম বকুল নাটোর বনপাড়া পৌরসভার বড়ইগ্রামের মো. রোবহান উদ্দিন আহম্মেদের ছেলে এবং বকুলের স্ত্রী সাবিকুন নাহার সুমা ঢাকা ডেমরা সারুলিয়া এলাকার সুলতান আলীর মেয়ে। এই […]