কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় ১৭ নম্বর মধুরছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কাসেম, মো. জোবাইর ও মো জয়নাল। তিনজনই উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। এই বিষয়ে উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে উখিয়া ১৭ নম্বর মধুরছড়া ও জামতলি ১৫ নম্বর ক্যাম্পে মিয়ানমারের সংগঠন আরসা ও আরএসও অবস্থান নেয়। […]