বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি ও বোমাবর্ষণ চলছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় শুরু হয় গোলাগুলি ও বোমাবর্ষণ। থেমে থেমে এই গোলাগুলি আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত চলছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তে। বেশ কয়েকটি গুলি ও মর্টারসেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও কোনাপাড়ার কয়েকটি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, সংঘর্ষে টিকতে না পেরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির ১৪ জনেরও বেশি সদস্য বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নিয়েছে। তাদের ধুমধুম বিজিবি ক্যাম্পে আশ্রয় […]