মিয়ানমারে চলমান সংঘাতের মধ্যে অস্ত্রসহ উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২২ রোহিঙ্গার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা ২২ জনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, উখিয়ার পালংখালী সীমান্ত থেকে অস্ত্রসহ আটকের পর বিজিবির করা মামলায় ২৩ জনের ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। গ্রেপ্তারের পর কারাগারে থাকা মো. সাদেক নামের এক রোহিঙ্গা অসুস্থ হওয়ায় তার রিমান্ডের অনুমতি প্রদান করেননি বিচারক। গ্রেপ্তাররা হল- উখিয়ার বালুখালী […]