২০২৪ সালের একুশে পদক ঘোষণা করা হয়েছে। ২১ বিভাগে ২১ বিশিষ্টজন এবার এই পদক পাচ্ছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ের জন্য এবার রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা পেতে যাচ্ছেন কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ীর কৃতি সন্তান কাওসার চৌধুরী। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একুশে পদকের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়। ওই দিন সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন। এতে পদক পাওয়া বিশিষ্টজনদের মধ্যে মহেশখালীর কাওসার […]