সাতকানিয়ার গারাংগিয়া ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার ১০৫তম ৩ দিনব্যাপী বার্ষিক সভা ও হযরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ.)’র ঈছালে সওয়াব মাহফিল শনিবার ফজরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। এ সময় মাদ্রাসার মাঠ লাখো ধর্মপ্রাণ তৌহিদী জনতার আল্লাহু আকবর ধ্বনিতে প্রকম্পিত হয়। আখেরি মোনাজাতে আগত মুসল্লিদের কান্না ও আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ। আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিংবডির সভাপতি শাহাজাদা হযরত মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক ছিদ্দিকী। দিবস অনুসারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ এমএ মোতালেব […]