র্যাবের সিও, ডিসি, এসপি এবং জেল সুপারসহ নানা পেশার পরিচয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতা তোরাব আলী ওরফে রেজাউল করিমসহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। মঙ্গলবার (৫ মার্চ) দিবাগত রাত ৪ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- কুতুবদিয়ার মৃত আবু বক্করের পুত্র তোরাব উদ্দিন শিকদার (৪০), চকরিয়া ফাঁসিয়াখালী ইউনিয়নের আব্দুস সাত্তারের পুত্র বাদশা (৩০), জয়নাল আবেদীনের পুত্র […]