সারা দেশের ন্যায় সন্দ্বীপের মাটিতেও পাক সরকারের বিরুদ্ধে যুদ্ধের ডামাডোল বাজতে থাকে। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পরপরই সন্দ্বীপের মাটিতে সংগ্রাম পরিষদের কমিটি গঠন করা হয়। পাকিস্তান সরকারের বিরুদ্ধে সন্দ্বীপ টাউনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মূলত মার্চ থেকে পাকিস্তানিদের প্রতিরোধে সন্দ্বীপের মাটিতে মুক্তিকামীদের কার্যক্রম শুরু হয়। অগ্নিঝরা মার্চের দিনগুলো বর্ণনা দিতে গিয়ে সন্দ্বীপের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাইটভাঙ্গা ইউনিয়নের ডাক্তার আজিজ উল্ল্যা বলেন, ৭ মার্চের পর রফিকুল ইসলামসহ কয়েকজনের নেতৃত্বে সন্দ্বীপ […]