চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় দুমড়ে মুচড়ে গেছে সাইকেল ও মোটরসাইকেল। শনিবার (১৬) রাত ৮টার দিকে উপজেলার আরাকান সড়কের কালুরঘাট আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সাইকেল আরোহী সারোয়াতলী পূর্ব খিতাপচর গ্রামের মো. ইমতিয়াজ (৫০), মোটরসাইকেল আরোহী আমুচিয়া ইউনিয়ন ধোরলা গ্রামের মো. আরাফাত (২২) ও মো.আজাদ (২২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিম জাহান শোভা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মো. ইমতিয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় […]