চট্টগ্রাম মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং এলাকার ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব।   বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্তি পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।   আটক নজির আহম্মদ ওই ক্যাম্পের ব্লক সি/১-এর মৃত জাফর আহম্মদের ছেলে।   অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, র‌্যাব-১৫, হোয়াইক্যং ক্যাম্পের চৌকস দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করে। […]

২৯ মার্চ, ২০২৪ ০৯:১৭:০২,