চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নে সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়ির দেয়াল টপকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে কেয়ারটেকারকে বেঁধে ফেলে। পরে তারা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে সাতকানিয়ার মাদার্শা গ্রামে সিনিয়র সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়িতে এ ঘটনা ঘটে। সিনিয়র সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, ‘বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির সীমানা দেয়াল টপকে ছয়জনের সংঘবদ্ধ একদল সন্ত্রাসী জানালার গ্রিল […]