জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম স্বর্ণ ও ১৬৮ গ্রাম রূপাসহ এক যাত্রীকে আটক করেছে। রবিবার (২৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে ওই যাত্রীকে আটক করা হয়। আটক রুবেল ধর কক্সবাজার সদরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা বিমল ধরের ছেলে। এনএসআই জানিয়েছে, রবিবার দুপুর দেড়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা থেকে কক্সবাজার আসেন ওই যাত্রী। গোয়েন্দা সংস্থার কাছে খবর ছিল যে তার বহন করা লাগেজে অবৈধ স্বর্ণ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের […]