কক্সবাজারের চকরিয়ায় বাড়িতে চুরি করতে আসা এক চোরকে মালামালসহ ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ জুলাই) ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ সিকদার পাড়া এলাকায় মো. আমিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। আটক মো. খোকন (২২) ওই ইউনিয়নের চাঁদের বাপের পাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। বাড়ির মালিক মো. আমিন বলেন, গভীর রাতে বাথরুম সেরে ভুলে দোতলার দরজা বন্ধ না করায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৪-৫ জন ঘরে প্রবেশ করে মালামাল বের করে নিচে নামিয়ে ফেলে। পরে […]