বোয়ালখালীতে অনিয়মের দায়ে ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ অক্টোবর) এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। তিনি জানান, উপজেলার হাজীর হাট ও জোট পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ৩ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৭ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। পূর্বকোণ/এএইচ