চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে ভাসমান অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপোল ফোরএইচ গ্রুপের কারখানার পাশের খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। কর্ণফুলী নদী সংলগ্ন এ খালে লাশটি জোয়ার-ভাটার টানে নদী থেকে খালে প্রবেশ করেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ৪০ বছর। তার পরনে কোন জামা ছিলো না। হাতে ছিল চুড়ি। জানা যায়, বৃহস্পতিবার সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা একটি নারীর […]