চট্টগ্রামের বোয়ালখালীতে খামার ও গৃহস্থের গরু চুরি প্রতিরোধ বিষয়ে খামারিদের সাথে এক মতবিনিময় সভা করেছে পুলিশ। রবিবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় বোয়ালখালী থানার ওসির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমাণ্ডার মেজর রাসেল, লেফটেন্যান্ট আবরার, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ও উপজেলার গরু খামারিরা। সভায় গরু চুরি রোধে খামারিদের সিসি ক্যামেরা স্থাপনসহ আইন-শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত খামারিরা গরু চুরি প্রতিরোধে রাতে পুলিশি টহল জোরদার করার অনুরোধ জানিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ […]