ফটিকছড়ির মাইজভাণ্ডারে হযরত কেবলার ওরশে বিক্রি করতে আসা ভাণ্ডারী মুলার ব্যবসায়ীদের লাখ লাখ টাকা লোকসান গুণতে হয়েছে। এতে দেখা গেছে, ব্যবসায়ীরা মুলা বিক্রি না হওয়ায় কেউ কেউ দোকান ফেলে পালিয়েছে, কেউ ফেলানোর বিরক্তে বিনামূল্যে দিয়েছে আর কেউবা নামমাত্র মূল্যে যতটুকু সম্ভব বিক্রি করেছে। বিক্রি করতে আসা ব্যবসায়ী আব্দুল আলাল জানান, ২৩ জানুয়ারি যে মুলা ১০০ টাকা বিক্রি করেছি তা আজ (২৪ জানুয়ারি) ১০ টাকায় বিক্রি করছি। তাও কেউ নিতে চাচ্ছে না। আমার কমপক্ষে দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এদিকে […]