রাঙামাটির কাপ্তাইয়ের কলাবাগান এলাকায় দুইটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। কাপ্তাই ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডটি কেপিএমের অবসরপ্রাপ্ত কর্মচারী কামরুল আমিনের মেয়ের বসতঘরে সংঘটিত হয়। পরে আগুন পাশের আরেকটি বসতঘরে ছড়িয়ে পড়লে সেটিও পুড়ে যায়। ঘটনার সময় কামরুল আমিনের মেয়ের পরিবারের সদস্যরা ঈদের কেনাকাটা করতে ঘরের বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয় বাসিন্দারা দ্রুত […]