কক্সবাজারের পেকুয়ায় ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপি নেতাকে হয়রানি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে টইটং ইউনিয়ন বিএনপি। এক বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, শনিবার (৫ এপ্রিল) শ্রমিকলীগ কক্সবাজার শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল অদুদের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ছাত্রদল পেকুয়া উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক, টইটং ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, টইটং ইউনিয়ন বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক এড. ছৈয়দ সাইফুল ইসলাম ইমরানকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। এই সড়যন্ত্রমূলক মামলায় হয়রানি বন্ধ ও প্রত্যাহারের দাবি জানাচ্ছে টইটং ইউনিয়ন বিএনপি। […]