উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধে কলেজ শিক্ষক মো. ইকবালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. শরিফ প্রকাশ বট্টল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিল এলাকার শামসুল আলমের ছেলে। নিহত মো. ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক এবং স্থানীয় সংবাদকর্মী ইফতিয়াজ নুর নিশানের বাবা। জানা গেছে, রবিবার রাত দেড়টার দিকে ঘিলাতলী নিজ বাড়ির সামনে দোকানের ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে ইকবালের সঙ্গে শরিফের […]