পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, হাটহাজারীতে অপরাধ ও দখলদারিত্বের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং কোনো অপরাধীকে একচুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। শনিবার (২১ ফেব্রুয়ারি) হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে দখলদারদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি জমি ও খাল বেদখলমুক্ত করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কৃষকদের উপকারের কথা মাথায় রেখে খালগুলোর নাব্যতা […]