চট্টগ্রামের মিরসরাইয়ে শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইশরাফ শাহাদাত ইসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইসান শখের বসে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ইসান মাথায় গুরুতর আঘাত পায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে […]