শনিবার (১৬ আগস্ট) দুপুর ১ টায় বঙ্গোপসাগরে চ্যানেলের মগনামা লঞ্চ ঘাটের উত্তর পাশে ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শতঘেনা স্লুইচগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু সাখাওয়াত হোছাইন চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার রেজাউল করিমের শিশু পুত্র। শিশুর পিতা রেজাউল করিম পেশায় একজন জেলে। মগনামায় বোটের মাধ্যমে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্লুইচগেটের পাশে বেশ কয়েকজন ছেলেদের সাথে সাখাওয়াত হোছাইন অপিও পানিতে খেলছিল। তখন ভাটা শেষ হয়ে জোয়ার হওয়ার সময় […]