বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে জিপিএ-৫ অর্জনকারী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তারেকুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি শাহ কামাল শাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক সাইদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মমতাজ উদ্দিন কাদেরী এবং প্রধান বক্তা ছিলেন […]