নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান না করার শর্তে চট্টগ্রামের বোয়ালখালীতে মুচলেকা দিয়েছেন স্বপন চৌধুরী নামের এক পল্লী চিকিৎসক। মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলার কানুনগোপাড়ায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা দেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এই আদালত পরিচালনা করেন। তিনি জানান, কানুনগোপাড়ায় নিবন্ধন ব্যতীত চিকিৎসা সেবা প্রদান করছিলেন স্বপন চৌধুরী নামের এক পল্লী চিকিৎসক। অভিযানে তাকে সতর্ক করা হয়েছে এবং পরবর্তীতে চিকিৎসা সেবা প্রদান থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা গ্রহণ করা হয়েছে। এ […]