চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ পারভিন আক্তার (২৭) নামে এক নারীকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে কালীপুর ইউনিয়নের গুনাগরি খাসমহল এলাকা এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, কালিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম গুনাগুরি খাসমহালের নিজ বাড়িতে অবস্থান করে মাদক ব্যবসা করছে; এমন তথ্যের ভিত্তিতে তার ঘরে অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়। ওই বাড়িতে তল্লাশি করে ইয়াবা ব্যবসার সহযোগী তার স্ত্রী পারভিন আক্তারকে আটক করা […]