চট্টগ্রামের পটিয়ার দক্ষিণ আশিয়া এলাকায় নির্মাণাধীণ পানির ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— একই এলাকার মাওলানা নূর আহমদ বাড়ির মৃত সোলায়মানের ছেলে নাজু এবং দক্ষিণ আশিয়া চৌধুরী বাড়ির আবদুল আলিমের ছেলে তারেক। জানা গেছে, দক্ষিণ আশিয়ার জানে আলমের নতুন ঘরে দুইজন রাজমিস্ত্রি ট্যাংকের ভেতরে স্যানটারিংয়ের কাজ করছিলেন। কাজ করার জন্য তারা ট্যাংকের ভেতরে প্রবেশ করলে আর উপরে উঠতে পারেন নি। ধারণা করা হচ্ছে, সেখানে ঢুকে তারা অক্সিজেন সংকটে […]