আগামী ডিসেম্বরের মধ্যে পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেন, পানি সমস্যাসহ নানান কারণে পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজে ধীরগতি দেখা দেয়। আমি এই প্রকল্পের সাথে জড়িত সকল ঠিকাদারি প্রতিষ্ঠান, প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছি তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হওয়ার বিষয়ে নিশ্চিত […]