কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৯ জনসহ অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে কস্তুরাঘাট-খুরুশকুল সংযোগ সেতুর পাশে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু হলে দখলদাররা বাধা দেয়। এ সময় তারা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ কনস্টেবল করিম আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি […]