চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে সিরাজুল ইসলামকে অব্যাহতি দিয়েছে জামায়াত। রবিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় গত ৪ সেপ্টেম্বর জোবরায় আয়োজিত এক মতবিনিময়সভায় জামায়াত নেতা ও চবির সেকশন কর্মকর্তা সিরাজুলের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই বক্তব্যে তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক […]