চট্টগ্রামের মিরসরাইয়ে কলেজ রোড এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মিরসরাই কলেজ গেট থেকে ফুটওভার ব্রিজ পর্যন্ত স্থায়ী ও অস্থায়ী শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও তৈরির অভিযোগে একটি হোটেলকে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীরা বলেন, আমরা পৌরসভাকে টাকা দিয়ে দোকান বসিয়েছি। প্রতিদিন বাজার ইজারাদার টোল […]