চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন একটি ৬তলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল ১১টায় বটতলী ইউনিয়নের গুন্ধীপপাড়া এলাকার কালু সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন- সিয়াম (১৯) ও আনিস (২৫)। সিয়ামের বাড়ি কুষ্টিয়া জেলায় এবং আনিসের বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। দুজনই নির্মাণ শ্রমিক হিসেবে ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। তারা ছয় মাস ধরে আনোয়ারায় ঠিকাদারের অধীনে কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৬ জন শ্রমিক ভবনের […]