কক্সবাজারের টেকনাফে জালিয়ারদ্বীপ এলাকায় নাফনদীতে ভাসমান ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার ইয়াবার আনুমানিক মুল্য সাড়ে ৭ কোটি টাকা। এ অভিযানে মাদক মামলায় ৩ জনকে পলাতক আসামি করা হয়েছে। এরা হলেন হ্নীলা ইউনিয়নের জাদীমুরার মৃত সুলতান আহমদের পুত্র আব্দুর রহিম বাদশা (৪২), দমদমিয়া ৯ নম্বর ওয়ার্ড নুর আলমের পুত্র মো. আয়াজ প্রকাশ রুবেল (২৬) এবং একই এলাকার ইসমাইলের পুত্র জসিম উদ্দিন (২৫)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে […]