খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার পথে হাউজপাড়া এলাকায় পর্যটকবাহী জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ পর্যটক আহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রুবিনা আফসানা রিংকি। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের ২১ ব্যাচের ছাত্রী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ১২ জন আহত হন। আহতরা সকলে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে সেনাবাহিনী বিজিবি […]