চট্টগ্রামের পটিয়া পৌরসভা এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় পৌরসভার মুন্সেফ বাজার কালীবাড়ি এলাকার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রঘুপুর এলাকার মো. জামালের ছেলে মো. রনি (৩৮) ও চৌদ্দগ্রাম থানার নাটাপাড়া এলাকার ফটিক মিয়ার ছেলে মো. কামাল (৩৭)। বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়, কুমিল্লা থেকে […]