এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। আগুনের লেলিহান শিখায় চোখের সামনেই স্বপ্ন মিশে গেছে মাটিতে৷ দুপুরে ভাত খেয়ে পরিবারের সদস্যরা কেউ বেরিয়েছে কেউবা মাত্র ঘরে বিছানায় গা লাগিয়ে বিশ্রাম নিচ্ছে৷ হঠাৎ ধাউ ধাউ করে আগুনের কুন্ডলি এক নিমিষেই মাটিতে মিশিয়ে দিয়েছে ঘর৷ বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ৩টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১১ পরিবারের বসতঘর৷ বায়োবৃদ্ধ নুরুল কবির এই ঘটনায় আহত হয়েছেন৷ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে৷ খবর […]