চট্টগ্রামের বাঁশখালীতে মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করতে গিয়ে সাপের কামড়ে মোতাহেরা বেগম (৩৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে বিষধর সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষিকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোতাহেরা বেগম বাঁশখালীর বাহারচরা ইউনিয়নের বশিরউল্লাহ বাজার এলাকার মোহাম্মদ নুরুন্নবীর স্ত্রী। নিহত শিক্ষিকা দীর্ঘদিন ধরে বাহারচরা আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকতা করছেন। স্থানীয়রা জানান, নিজ বাড়িতে মাগরিবের নামাজের প্রস্তুতি নিতে গিয়ে পুকুরঘাটে অজু করার সময় একটি বিষাক্ত […]