চট্টগ্রামরে মিরসরাইতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থিতদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪ টায় হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, গ্রামের একটি ঝগড়া মীমাংসার লক্ষ্যে পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্সে মসজিদের সামনে আছর নামাজের পর বৈঠকের কথা ছিল। কিন্তু বৈঠকের পূর্বে বিএনপি কর্মী হুমায়ূনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে একপক্ষ। এতে হিংগুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মাষ্টার জাহিদ এবং জামায়াত কর্মী মাষ্টার […]