পাহাড় কেটে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণ কাজ বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অন্য যেকোনো পাহাড় কাটাও বন্ধ করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিট পিটিশনের শুনানি শেষে গতকাল বুধবার এই রায় দেন হাইকোর্ট। বিচারপতি শিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের আদালত এই রায় দেন। আদালত তিন বিষয়ের ওপর চার সপ্তাহের রুল জারি করেছেন। রাঙামাটি জেলার পাহাড় কাটা বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে […]