চট্টগ্রামের পটিয়ায় আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল ক্রয়–বিক্রয় সিন্ডিকেটের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুসুমপুরা ইউনিয়নের মনসারটেক বাজারসংলগ্ন পটিয়া–বোয়ালখালী সড়ক এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. হাসান ওরফে এনাম (২৭), মো. সোহেল (২৪), নুরুল হক ওরফে আকাশ (২৫), মো. তারেক হোসেন ওরফে সুমন (২৫), মো. হাসান (২৪), সাইফুর রহমান (২৬) ও মো. হেলাল […]