চট্টগ্রামের হাটহাজারীতে চিকিৎসা শেষে বাড়িতে ফেরার সময় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। নিহত ইফতেখার রাহাত (৩০) হাটহাজারী পৌরসভার আলীপুর চাঁনগাজী চৌধুরী বাড়ির মাস্টার ইউছুপের ছেলে ও আবিদুল হাসান (৩৫) ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটের মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার […]