রাঙামাটির কাউখালীতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. হাসান মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গিয়াস উদ্দীন নামে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। নিহত অটোরিকশা চালক হাসান মিয়া বরিশালের লালমোহন থানার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। আহত গিয়াস উদ্দীন চকরিয়া থানার কৃষ্ণপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বেতবুনিয়া রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষুধ বহনকারী একটি কাভার্ডভ্যান […]