চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অরুপ বড়ুয়ার স্ত্রী অভি বড়ুয়াকে নিয়োগ দিতে নিয়োগ বোর্ডের করা সুপারিশ বাতিল করেছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেটে নিয়োগের সুপারিশ বাতিল করা হয়। সিন্ডিকেট সভা শেষে শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে একজন সিন্ডিকেট সদস্য বিষয়টি জানিয়েছেন। এর আগে গত বছর ২৫ জানুয়ারি ও ২৪ আগস্ট পালি বিভাগে প্রভাষক পদে আলাদা দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ। দুটিতেই সহকারী প্রক্টরের স্ত্রী অভি বড়ুয়া আবেদন করেছিলেন। তবে তিনি স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম না হয়েও আবেদন পত্রে উল্লেখ করেছিলেন, […]